স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ নির্বাচনে ভোটারদের মনজয়ের পাশাপাশি বিজয় নিশ্চিত করতে অবিরাম প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ঢাকা-৫ আসনে (ডেমরা-যাত্রাবাড়ী ও কদমতলী আংশিক) জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ।
বুধবার বিকাল সাড়ে ৩টায় ডেমরা থানাধীন স্টাফ কোয়াটার, ডেমরা বাজার, বামৈল, বড় ভাঙ্গা, টেংরা আমতলা, সারুলিয়া বাজার, ডগাইর, কোনাপাড়া এলাকায় দিনভর গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এদিন ভোটার ও এলাকাবাসীর দ্বারে দ্বারে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী। একজন সৎ-আর্দশবান রাজনীতিক ব্যক্তি হিসেবে ভোটার ও এলাকাবাসী সানন্দে তাকে গ্রহন করেছেন।
জাতীয় পাটির প্রার্থী মাঠে গণসংযোগে নামায় ঢাকা-৫ সংসদীয় আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে। গত ২২ জানুয়ারি থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ করলেও দুইদিন পর মাঠে নামেন আব্দুস সবুর আসুদ। এবার কাগজের পোস্টার না থাকায় তিনি ডিজিটাল প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আর উঠান বৈঠক থেকে শুরু করে সভা-সমাবেশে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।
এ সময় মীর আব্দুস সবুর আসুদ বলেন, ঢাকা-৫ নির্বাচনী এলাকা একসময় অবহেলিত ছিল। ওই সময় প্রতি বছরই জলাবদ্ধতায় নানা কষ্টে মানুষ জীবন-যাপন করেছেন। ডেমরা-যাত্রাবাড়ি এলাকার মানুষের কষ্টলাগবে জাতীয় পাটির প্রয়াত চেয়ারম্যান আলহাজ¦ হুসাইন মুহাম্মদ এরশাদ এর উদ্যোগে ডিএনডি বাঁধ,বিদ্যুৎ-গ্যাস এবং শিল্প কারখানা চালু করা হয়। যার ফলশ্রুতিতে আজকে অনেকটাই উন্নত হয়েছে এই সংসদীয় এলাকা। তিনি বলেন, আমি আপনাদের সন্তান,আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সবসময় কাছে পাবেন এবং আপনাদের সঙ্গে নিয়ে ঢাকা-৫ নির্বাচনী এলাকাকে উন্নয়নের নগরী হিসেবে উপহার দেব।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments