ডেস্ক রিপোর্টঃ সুদানের ব্লু নাইল রাজ্যে উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) দেশটির রাজ্য নিরাপত্তা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। আল-জাজিরা
বার্তি এবং হাওসা উপজাতিদের মধ্যে জমি নিয়ে ওই বিরোধের সূত্রপাত হয় গত সোমবারে। এসময়, সংঘর্ষে ৩৯ জন আহত হন এবং অসংখ্য দোকানপাট ও স্থাপনা ভাংচুর করা হয়।
সুদানের ডক্টরস কমিটি জানিয়েছে, সেখানে অধিক নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়ার পরেও শনিবারের ওই সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় কর্মকর্তা আদেল আগার বলেন, অবস্থা নিয়ন্ত্রণের জন্য আরও সেনা মোতায়েন করা দরকার।
সুদানের ডক্টরস কমিটি আরও জানায়, ওই প্রদেশে জরুরি ও জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতির মধ্যে শনিবার আরও আহতদের হাসপাতালে আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজধানী খার্তুমে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
আমাদের সময়. কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments