উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাষ্টার নিমাই চন্দ্র দাসের বাড়ীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১টায় উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সাহানা আক্তার শেলীর সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার। আরো বক্তৃতা করেন তথ্য আপা প্রকল্পের সদস্য বিউটি খানম, উপজেলা তথ্য আপা প্রকল্পের তথ্য সেবা সহকারী সোনেকা মজুমদার, লতা পান্ডে প্রমুখ। এ সময় বক্তৃারা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিট্যাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পটি গ্রামীন সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করে চলেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নে এই তথ্য আপা প্রকল্পটি চলমান রয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী-পুুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে তথ্য সেবা নারীদের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযক্তিভিত্তিক সেবা প্রদান, চাকুরীর আবেদন পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ ও বিভিন্ন ফলাফল, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগ, কৃষি, শিক্ষা, ব্যবসা সংক্রান্ত পরামর্শ, আইনি সহায়তা পরামর্শ প্রদান, মহিলাদের ডায়াবেটিকস ও রক্তচাপ পরীক্ষা, ওজন মাপা, নারীদের উৎপাদিত ও সংগ্রহিত পন্য বিক্রয়ের জন্য মার্কেটপ্লেস পরিচালনা সহ বহুবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া সরকারী তথ্য ও সেবা ৩৩৩, জরুরী সেবা ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ১৬৪৩০ নাম্বারে যোগাযোগ করে অতিদ্রুত সমস্যার সমাধান পাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments