সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের তিনদিন পর নদী থেকে মিজানুর রহমান আব্দুল্লাহ (২৫) নামের বিদেশফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরনান্দিনা এলাকায় ঝিনাই নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ চরনান্দিনা গ্রামের কৃষক আমজাদ আলী ছেলে।
নিহত যুবকের পরিবার সূত্র জানা যায়, ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে আব্দুল্লাহ্ নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী চররৌহা বাজারের উদ্দেশ্যে বের হন। পরে আর বাড়িতে না ফিরলে ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে তার বাবা আমজাদ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার সকালে চররৌহা বাজার সংলগ্ন ঝিনাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে একটি ডুবন্ত নৌকার গলুইয়ের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল্লাহর মরদেহ শনাক্ত করেন।
নিহত যুবকের বাবা আমজাদ আলী অভিযোগ করে বলেন, আব্দুল্লাহ সৌদি প্রবাসী ছিলেন। কিছুদিন আগে দেশে আসেন। সৌদি থাকা অবস্থায় একই গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী কল্পনা বেগম তার ছেলের কাছ থেকে টাকা ধান নেন। দেশে ফিরে সে টাকা ফেরত চাইলে কল্পনা তাকে হুমকি দেন। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
এদিকে মরদেহ উদ্ধারের পর থেকে পলাতক কল্পনা বেগম।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments