চট্টগ্রাম অফিস: সমুদ্রে তলা ফেটে আটকে যাওয়া জাহাজ হতে ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২০ মার্চ ২০২৬) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ৩ টায় কুতুবদিয়া হতে পায়রা বন্দরগামী লাইটার জাহাজ “এমভি ইয়াছিন আরাফাত-১” চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় পৌঁছালে গ্রাউন্ডিংয়ের ফলে তলা ফেটে জাহাজটি সমুদ্র তলদেশে আটকে যায়। এসময় পার্শ্ববর্তী জাহাজ “এমভি তাসনিম-২” প্রাথমিকভাবে ক্রুদের উদ্ধারের চেষ্টা করে। পরবর্তীতে, জনৈক এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবগত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ পোর্টে গ্র্যান্ডে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে উক্ত লাইটার জাহাজের ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ক্রুদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে লাইটার জাহাজের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments