মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী পুঠিয়া উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় লেগুনার ১০ যাত্রী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বিকাল ৩টা ২০ মিনিটে ঢাকার-রাজশাহী মহসড়কের পুঠিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন ঘোষপুকুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে সুমনুজ্জামান (৩৮) ও চারঘাট উপজেলার রাসেদুল ইসলাম (৩০)। এছাড়াও লেগুনার যাত্রী ভোদর মিয়া (৫৫), রাসেল (২১), জিল্লুর রহমান (২২), সাগর আলী (২২), রনি (২৭), মঞ্জুরা বেগম (৬৫), পিঞ্জিরা (৩০), তুফান (৮) ফেরদৌসী (৪৫) ও আব্দুল্লাহ (১৫) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোর থেকে একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট ২২-৯০৩৯) রাজশাহী শহরের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি লেগুনা জেলার পুঠিয়া থেকে নাটোরের দিকে যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী লেগুনাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় লেগুনার যাত্রী সুমনুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও রাসেুদলসহ গুরুতর আহত লেগুনার যাত্রী সবাইকে পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের সবাইকে রামেক হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালে নেয়ার পথে রাশেদুল ইসলাম মারা যায়।
এব্যাপারে পবার হাইওয়ে পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতেই পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতদের আত্মীয়-স্বজন কোন অভিযোগ ছাড়াই মরদেহ দাফন করার অনুমতি চাইলে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে। ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments