নাটোর প্রতিনিধি: নাটোরে প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেডের শ্রমিকরা আবারও বিক্ষোভ করেছেন। বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবি না মানায় শ্রমিকরা বিক্ষোভ করেন। শ্রমিকদের বিক্ষোভকে ঘিরে সকাল থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা প্রাণ-এর কারখানার ভেতরে অবস্থান নেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার একডালা এলাকায় প্রাণ এগ্রোর কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের তথ্য মতে জানা গেছে, পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ২৫ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের সকল দাবি-দাওয়া মেনে না নেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন তারা। সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রাণ এগ্রো কোম্পানি নাটোরের জেনারেল ম্যানেজার (জিএম) হযরত আলীকে কারখানার ভিতরে আটকে রাখে। বিক্ষোভের খবর পেয়ে নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান ও পুলিশ সুপার মারুফাত হোসাইন কারখানায় আসেন। তারা দীর্ঘ সময় কোম্পানির শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। সন্ধ্যার পরে অর্থনৈতিক দাবি-দাওয়া নিয়ে কোম্পানির এমডির সঙ্গে আলোচনার আশ্বাসসহ সংকট সমাধান না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধ থাকার ঘোষণা পেলে বিক্ষোভ বন্ধ করেন শ্রমিকরা। পরে রাত ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) হযরত আলীকে উদ্ধার করে কারখানার বাহিরে নিয়ে যান।
মিতা খাতুন নামে এক নারী শ্রমিক বলেন, প্রাণ কোম্পানি আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি। তারা বলেছিল ২৫ তারিখের ভেতর আমাদের সকল দাবি মেনে নেবে। কিন্তু আমাদের প্রধান দাবি বেতন বৃদ্ধি (সর্বনিম্ন ১২ হাজার টাকা) তারা মেনে নেয়নি। আমরা আমাদের দাবির কথা তুললেই বলে কোম্পানি বন্ধ করে দেব।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা কারখানায় এসেছি। এখানে শ্রমিক এবং প্রাণ কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে এখানকার জেনারেল ম্যানেজারকে (ফ্যাক্টরি) প্রত্যাহার করেছে প্রাণ কর্তৃপক্ষ। শ্রমিকদের প্রধান দাবি বেতন বৃদ্ধির বিষয়ে আগামী সপ্তাহে কোম্পানির এমডি ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবেন শ্রম মন্ত্রণালয়ের সচিব।
তিনি বলেন, এর মধ্যে প্রাণ কোম্পানির সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাণ কর্তৃপক্ষ। আজকের মতো শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করেছেন। প্রাণ কোম্পানির কারখানা এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সব মন্তব্য
No Comments