বরিশাল ব্যুরো: পেশাদার সংবাদকর্মীদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ।
সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে আগামী এক বছরের জন্য বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সমকালের বরিশাল ব্যুরোপ্রধান সুমন চৌধুরীকে সভাপতি এবং চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সকালের সময়ের ব্যুরোপ্রধান এম জহির সহসভাপতি, সুপ্রভাত ঢাকা ও জি.এস নিউজের ব্যুরোপ্রধান এম সালাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ কোষাধ্যক্ষ, দীপ্ত টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল সাংগঠনিক সম্পাদক, জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান দপ্তর সম্পাদক, চ্যানেল ওয়ানের বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল পাঠাগার সম্পাদক এবং বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন প্রচার সম্পাদক।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আমার দেশের ব্যুরোপ্রধান ও জি টিভির বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি শাহীন হাসান, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরোপ্রধান আযাদ আলাউদ্দীন, দৈনিক জনকণ্ঠের বরিশাল ব্যুরোপ্রধান খোকন আহমেদ হীরা, বণিক বার্তার বরিশাল ব্যুরোপ্রধান এম মিরাজ হোসাইন, যুগান্তরের ব্যুরো রিপোর্টার নাসির উদ্দিন এবং একুশে টেলিভিশনের বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর।
সভায় বরিশাল সাংবাদিক ফোরামের সদস্য ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন, মো. নাসিমুল হক, মো. এনায়েত হোসেন, কামরুজ্জামান জুয়েল রানা, আরিফুর রহমান, এমকে রানা, মো. মাসুদ রানা, মো. ফিরোজ গাজী, মো. নাসির উদ্দিন, মো. সফিকুর রহমান, মো. প্রিন্স তালুকদার ও মো. ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বরিশালের সাংবাদিকদের স্বার্থে সংগঠনকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments