পিরোজপুর অফিস : সাক্ষরতার হারে এগিয়ে থাকলেও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়-পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যালায়েন্স অফ পিরোজপুর (বলেশ্বর)। সংগঠনটি জেলার বিভিন্ন কলেজে গিয়ে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে মোটিভেশনাল ক্যাম্পেইন ও সেমিনার আয়োজন করছে।
ইতোমধ্যে পিরোজপুর সদর, নাজিরপুর, জিয়ানগর, ভাণ্ডারিয়া, মঠবড়িয়া ও কাউখালি উপজেলায় ১০টি কলেজে সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়জীবনে থাকা সংগঠনের সদস্যরা প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সম্পর্কে ধারণা ও দিকনির্দেশনা দিচ্ছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ওমর ফারুক বলেন, উচ্চশিক্ষার অনেক সুযোগ সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত নয়। তাদের সামনে সেসব সম্ভাবনা তুলে ধরতেই আমাদের এ উদ্যোগ। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন জানান, উচ্চশিক্ষায় পিছিয়ে থাকার চ্যালেঞ্জ মোকাবিলায় বলেশ্বর বদ্ধপরিকর। ধারাবাহিকভাবে আরও কলেজে এ কার্যক্রম চালু থাকবে। শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেশ্বরের এ উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের ক্যাম্পেইন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পিরোজপুরে উচ্চশিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলেশ্বরের সদস্যরা আশা করেন, তাদের এ প্রচেষ্টা জেলার তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং পিরোজপুরের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments