স্টাফ রিপোটার: বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপি নামক দলটি সবসময় ক্ষমতায় আসতে চোরাপথ অনুস্বরণ করে। কারণ তারা জানে সুষ্ঠু ভোটে কখনো ক্ষমতায় আসতে পারবে না। দেশের জনগণ তাদের আর বিশ্বাস করে না বলেও জানান তিনি।
রোববার রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী,যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়াসহ স্থানীয় নেতারা।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির আমলে প্রতি বছর আশ্বিন-কার্তিক মাসে উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকার অনেক মানুষকে না খেয়ে থাকতে হতো। না খেয়ে অনেকে মারাও যেতো। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির কল্যাণে সেসব এলাকার মানুষও তিন বেলা পেট ভরে খেতে পারছে। এখন দেশের একটি মানুষও না খেয়ে থাকে না।
বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে ড. আবদুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াত আন্দোলন ও ষড়যন্ত্র করছে। হরতাল, অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াতকে এবার আর তা করতে দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত ও সক্ষমতা অর্জন করেছে। বিএনপি-জামায়াতকে এ দেশে আর হরতাল করতে দেওয়া হবে না, আর একটি মানুষকেও পুড়িয়ে মারতে দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই। জনগণ কোনোদিন বিএনপিকে ক্ষমতায় আনবে না।
কাজী মনিরুল ইসলাম মনু এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মধ্যদিয়ে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। দেশের প্রতিটি মানুষ উন্নয়ন চাই, কথা কাজের বাস্তবায়ন চাই, আমার নেত্রী শেখ হাসিনা দেশবাসিকে দেওয়া প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। তিনি বলেন, দেশের মানুষ কল্পনাও করেনি পদ্মাসেতু বাস্তবে হবে, মেট্টোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। আজকে দেশের মানুষ শেখ হাসিনার বিকল্প কোনো প্রধানমন্ত্রীকে ক্ষমতায় দেখতে চাই না। তাই আগামী নির্বাচনে চর্তথ মেয়াদে সরকারে আসবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments