কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বঙ্গকন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশে সুবাতাস বইছে। এখন আর বারুদের গন্ধ পাওয়া যায়না। ইউনিভারসিটিতে গোলাগুলির আওয়াজ শোনা যায়না। এখন আর সেশনজট নেই। কোন মায়ের কোল খালি হচ্ছেনা। কিন্ত ওদের সময় আমরা দেখেছি গুলির শব্দে ঘুম ভাঙ্গতো এবং গুলির শব্দে ঘুমাতে যেতাম। তখন শুনতাম কোন মায়ের কোল খালি হয়ে গেছে। কোন ছাত্র লীগ ছেলেকে গুলি করা হয়েছে। অভিভাবকরাও থাকতো আতংকে। রবিবার রাত ১০ টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় আওয়ামীলীগ কার্যলয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল এসব কথা বলেন।
তিনি বলেন,বঙ্গবন্ধুর কন্যাকে দাবিয়ে রাখার ক্ষমতা কিছু বিপদগামী মানুষ ও বিদেশী প্রভুদের আছে বলে আমি বিশ্বাস করিনা। তাঁর সততা দৃড়তা ও মনবতা দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছে। তিনি ভাবেন দেশের ১৬ কোটি মানুষকে কিভাবে ভাল রাখা যায়। আর আমি, আপনি সারাক্ষন ভাবি কেমন করে আমার সন্তানকে মানুষ করা যায়। ডাক্তার ,ইঞ্জিনিয়ার বানানো যায়। কেমন করে হাজার টাকার মালিক হওয়া যায়। কেমন করে এমপি মন্ত্রী হওয়া যায়।
তিনি আরও বলেন, গনতন্ত্রীক দেশ। বারবার বলে গনতন্ত্র নেই। বিএনপি জামাত অন্দোলন, মিছিল ও মিটিং করছে। কিন্তু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ওরা সন্ত্রাসী কর্মকান্ড করছে, তার প্রমান চট্রগ্রামে। বিএনপি জামাত সকল বিভাগে তারুন্যের সমাবেশের ডাক দিয়েছেন। আমি বলেছি ওখানে কোন তারুন্যের সমাবেশ নেই। ওখানে কোন তরুন নেই, তারন্য নেই। ওখানে আছে জঙ্গীবাদ, পেট্রল বোমা হামলাকারি, ইয়াবা ব্যাবসায়ি, মানুষ হাত্যাকারী। করান তাদের নেতাই সেই কাজটা করেছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক আরও বলেন, মানবতার মা,বঙ্গবন্ধুর কন্যা দেশ রতœ শেখ হাসিনা কেমন করে নিখুত হাতে সাজিয়ে দিয়েছে ঢাকা যাত্রাবাড়ি থেকে কুয়াকাটা পর্যন্ত। সেই সাজানো দৃশ্য আমার সন্তানদের দেখানোর জন্যই এসেছি। আসলে সৎ মানুষের হতে যদি একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠান মাথা উচুঁ করে দাঁড়াবেই। আবার একটি সংসদিয় আসন যাদি একজন ভাল মানুষের হাতে থাকে, সে আসন মাথা উচুঁ করে দাঁড়ায়। তেমনি ভাবে দেশও যদি সৎ মানুষের হাতে থাকে, সেই দেশটিও মাথা উঁচু করে দাড়াবে। তারই প্রমান জননেত্রী শেখ হাসিনা। এটা শুধু দক্ষিঞ্চলের বিষয় না,সারা বাংলদেশে।
উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল আলম বাবুল’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ আতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ আব্দুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওরাদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাংগঠনি সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ, পটুয়াখালী জেলা শাখা যুবলীগ সভাপতি এ্যাড. মো.শহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক এ্যাড.মো.সৈয়দ সোহেল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো.হুমায়ুন কবির, মো.মাকসুদুর রহমান। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এ্যাড.সাইদুর রহমান সাইদ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল গত শুক্রবার রাতে স্বপরিবারে কুয়কাটা সফরে এসেছেন। এর পর কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র সহ সরকারের মেঘা প্রকল্প গুলো ঘুরে দেখেন। রবিবার রাতে মতবিনিময় সভা শেষে কুয়াকাটায় রাত্রি যাপন করেন। সোমবার বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
সব মন্তব্য
No Comments