সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মহিলা মাদক ব্যবসায়ি আটক করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) জেলা শহরের লাঙ্গলজোড়া থেকে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ি এবং মঙ্গলবার শহীদ হারুন সড়ক (চামড়া গুদাম মোড়) আল জামিয়াতুল হাবিবিয়াহ কওমী মাদ্রসার সামনে থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মহিলা মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, পৌর শহরের মনিরাজপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (৩২), বাগেরহাটার (মধ্যপাড়া) মৃত. আলাউদ্দিন মিয়ার ছেলে মো. এনামুল হক (৪৯), মুসলিমাবাদ এলাকার মৃত উজ্জল মিয়ার স্ত্রী মোছা. সাধনা খাতুন (৪২)।
জামালপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোছা. ফারহানা ইয়াসমিন এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে চার কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ি ও দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মহিলা মাদক ব্যবসায়ী আটক করেন এসআই মো. সোহাগ এর নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল।
এ বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments