মাহবুবুর রহমান: বাংলাদেশ সফরত ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাম প্রসাদ পালের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ও সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এম, পি।
আজ মঙ্গলবার বিকেলে হোটেল কন্টিনেন্টালে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এসময় তাদের সাথে আরো উপস্হিত ছিলেন সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দে।
সাক্ষাৎকালে বাংলাদেশের মুক্তি যোদ্ধের সময় ভারতের বিশেষ করে ত্রিপুরা রাজ্যের অবদানের কথা স্বরন করেন সৈয়দ আবু হোসেন বাবলা। এছাড়াও কোভিড-১৯ মহামারি মোকাবিলা বেলায় বাংলাদেশের পাশে প্রথম ভ্যাকসিন উপহার দিয়ে পাশে দাঁড়ানোর জন্য বাবলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় রাম প্রসাদ পাল বলেন ভারত বাংলাদেশের বন্ধু প্রতীম রাষ্ট্র, আর এই সম্পর্ক বজায় রাখতে দু-দেশের রাষ্ট্র প্রধানরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরো দূঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments