ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিথুন (২৮) সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিনের ছেলে ও একই উপজেলার সুতিয়ারা গ্রামে নুরুল ইসলামের ছেলে শামছু মিয়া (২৪)। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার এসআই সারোয়ার জানান, শুক্রবার সকালে সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নাসিরনগরগামী একটি সিএনজি চালিত অটোরিকসার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্হলেই দুইজন মারা যায়। বাকীদের উদ্ধার করে স্হানিয় ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments