রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় উপমার বিনামুল্যে উপকরণ বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ২ টায় সেলবরষ ইউনিয়ন পরিষদ হল রুমে বিনামুল্যে উপকরণ বিতরণ করা হয়। সেলবরষ পালপাড়া মৃৎ শিল্প উন্নয়ন প্রকল্প ও পাইকুরাটি ইউনিয়নের পরিবার ভিত্তিক ছাগল পালন প্রকল্পের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে, বাস্তবায়নে- উপমা- উন্নয়ন পরিকল্পনার মানুষ, অর্থায়নে- বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন উপমা নির্বাহী পরিচালক এমএইচ তালহা চৌধুরী। উপমার প্রশিক্ষক মাইনউদ্দিন চৌধুরীর সঞ্চালনায়। প্রধান অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি মো: জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, সংস্থার সদস্য মফিল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন প্রমুখ। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন বলেন, উপমা উন্নয়ন পরিকল্পনার মানুষ সংস্থাকে শুভেচ্ছা জানাই। ঐতিহ্যবাহী মৃৎ শিল্পদের জন্য নগদ তের হাজার টাকা করে প্রতি সদস্যদের বিনামুল্যে বিতরণের জন্য, পাশাপাশি পরিবার ভিত্তিক ছাগল পালন প্রকল্পের প্রতি জনকে দুটি করে ছাগল বিতরণ করা হয়েছে। এতে জীবনমান উন্নয়ন হবে। বেকারদের ও কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমাদের ধর্মপাশা উপজেলা পরিষদের পক্ষ থেকে মৃৎ শিল্পদের জন্য আর্থিক সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, আমাদের সরকার, শেখ হাসিনা সরকার বিকারদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্ম সংস্থান করে যাচ্ছে। এই সকল উদ্যোগ প্রশংসনীয় বিনা মুল্যে উপকরণ বিতরণ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
সব মন্তব্য
No Comments