স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৮ এপ্রিল সকাল ৮টা থেকে ১৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১,১৯৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬৪৫ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট ২৩,৬০৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৫,৩২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২,৩৯৬ জন।
নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩,৪৪৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম রোগে মৃতের সংখ্যা ৩৬ জন। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮১ জনের।
বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫৬৩ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
এদিকে, হাম-রুবেলা টিকাদান কর্মসূচিও চলমান রয়েছে। সিটি কর্পোরেশন এলাকাগুলোতে টিকাদান কার্যক্রমে ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত কভারেজ অর্জিত হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে রংপুর ও সিলেট বিভাগসহ দেশের অবশিষ্ট উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট ...
স্টাফ রিপোর্টার: গর্ভাবস্থা ও প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ ব্যবস্থাপনায় সর্বাধুনিক চিকিৎসা নির্দেশিকা উদ্বোধন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিশ্ব থাইরয়েড দিবস ২০২৬ কে সামনে রেখে চিকি ...
স্টাফ রিপোর্টার: মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যাসিকস অব অ্যাসেসমেন্ট অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪২৩ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২ ...
সব মন্তব্য
No Comments