ডেস্ক রিপোর্ট: আজ ১১ মার্চ শনিবার, বিকাল ৪টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সভাপতি হাজেরা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারী ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেসা খান বিউটি এমপি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নারীর ক্ষমতায়নে নারীকে প্রযুক্তি ব্যবহার করা শিখতে হবে। যাতে নারী পুরুষের সমতা ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে। নারীর সমঅধিকার প্রতিষ্ঠা হলে সমাজ এগিয়ে যাবে। নারীকে পশ্চাতে রেখে সমাজকে অগ্রসর করা যায় না। এই চিরন্তন সত্যকে নারী-পুরুষ উভয়কে সমানভাবে উপলব্ধি করতে হবে।
সভাপতির বক্তৃতায় সাবেক সাংসদ হাজেরা সুলতানা বলেন, লড়াই ও সংগ্রাম ছাড়া কোন দাবি আদায় হয়নি। বাংলাদেশ নারী মুক্তি সংসদের নেতা-কর্মীকে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনায় বিকাশ ঘটাতে হবে। যাতে মৌলবাদ-জঙ্গীবাদী গোষ্ঠী আর আমাদেরকে পশ্চাতে নিতে না পারে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে নারী মুক্তি সংসদকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলী সিকদার পরিচালনায় আরো বক্তব্য রাখেন কৃষক নেতা মোস্তফা আলমগীর রতন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এড. সুরাইয়া বেগম, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেত্রী ফজিলাতুন নেসা, শাহানা ফেরদৌসী লাকী, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, সংগঠনের সদস্য বিপাশা চক্রবর্তী, লুচি সাহা প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments