রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে প্রবীণ সদস্যদের বয়স্ক ভাতা,মৃত সদস্যদের মৃত সৎকারের অনুদান প্রদান ও বিশেষ সঞ্চয় কার্যক্রমের আওতায় বিশেষ সঞ্চয়ের অনুদান এবং সমৃদ্ধি স্বাস্থ্য কার্যক্রমের আওতায় স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে এনজিও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সুরমা সুনামগঞ্জ, ৩১,ডিসেম্বর।
উল্লেখ্য পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচি ও প্রবীণ কর্মসূচির এবং পিকেএসএফ এর যৌথ অর্থায়নে সদর উপজেলা সুরমা ইউনিয়নে ৪ জন বিশেষ সঞ্চয়ী সদস্যকে ২০ (বিশহাজার) টাকা করে মোট ৮০(আশি হাজার) টাকা, ৯৬ জন প্রবীণ সদস্যকে ৩ তিন হাজার টাকা করে মোট ২লক্ষ আটাশি হাজার টাকা, ৭জন প্রবীণ মৃত সদস্যের পরিবারকে ২ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
শনিবার সকাল ৯.০০ টায় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়,এ সময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউ পি সদস্য জনাব, খুর্শেদ আলম।সুনামগঞ্জ এরিয়ায় সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার জনাব গোলাম এ হিয়া, সুরমা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার জনাব,বাদল হোসেন,সমাজ উন্নয়ন কর্মকর্তা জনাব,জাহেদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা সনেট রায় ও দিপংকর মালাকার এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
যেখানে প্রায় ২৫০+ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
বিকাল ২টা বেরীগাঁও ব্রাঞ্চ অফিসে ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি জনাব আব্দুস সোবহান মাস্টার,সুরমা ইউনিয়নের ইউপি মহিলা সদস্য মোছা মাজেদা খাতুন, সুনামগঞ্জ এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার জনাব, গোলাম এ হিয়া, সুরমা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার জনাব বাদল হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা জনাব জাহেদুল ইসলাম, প্রবীণ কমিটির সদস্য বৃন্দ ও বিশেষ সঞ্চয়ী সদস্য বৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
সব মন্তব্য
No Comments