স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, সহস্র ছাত্র-জনতার আত্মত্যাগ ও চলমান গণআন্দোলনের চেতনা ধারণ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। বৈষম্যবিরোধী গণআন্দোলনের আকাক্সংকার সাথে ভাঙচুর, লুটপাট ও নয়াদখলদারিত্ব কখনই সামঞ্জস্যপূর্ণ নয়। নেতৃবৃন্দ আরও বলেন, মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দায়িত্ব নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার হিসেবে পালন করতে হবে। পতিত স্বৈরাচারের নির্দেশে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের বিচার কাজ দ্রæততার সাথে শুরু করতে হবে বলে নেতৃবৃন্দ দাবি জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহ্বানে আজ ৯ আগস্ট ২০২৪, শুক্রবার, সকাল ১১টায় নগরীর পুরানা পল্টনে কমরেড মণি সিংহ সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, জেলা কমিটির সদস্য ও গণআন্দোলনের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা, সম্পাদকমন্ডলীর সদস্য মঞ্জুর মঈন, জেলা কমিটির সদস্য শংকর আচার্য্য প্রমুখ।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments