ডেস্ক রিপোর্ট: বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল খানকে ‘কুপিয়ে জখম’ করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে সংসদ সদস্য পংকজ নাথের বিরুদ্ধে।
থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) মোবাইলে এই নির্দেশনা দেন সংসদ সদস্য পংকজ নাথ। ১ মিনিট ৯ সেকেন্ডের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা যায়, গত ৪ জুলাই পংকজ নাথের অনুসারীরা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুল চৌধুরীকে কুপিয়ে দুই হাতের রগ কেটে দেন। এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালনের জন্য রাতুলের অনুসারীরা ৫ জুলাই পৌর ভবনের সামনে জড়ো হন। খবর পেয়ে সেখানে ফোর্সসহ উপস্থিত হন মেহেন্দীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান। তখন পরিদর্শককে এমন নির্দেশনা দেন সংসদ সদস্য।
পংকজ নাথ ও পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামানের ১ মিনিট ৯ সেকেন্ডের কথোপকথনে সংসদ সদস্যকে বলতে শোনা যায় :
পংকজ নাথ : তুমি কোথায় এখন?
পরিদর্শক (তদন্ত) : স্যার, আদাব স্যার।
পংকজ : আদাব, ভালো আছেন? হ্যাঁ।
পরিদর্শক : জি স্যার। স্যার।
পংকজ : আপনি কোথায় এখন? থানায় না, বাইরে?
পরিদর্শক : স্যার, আমি পৌরসভার সামনে আছি স্যার।
পংকজ : যা হইছে হইছে। ওই শালায় তো খারাপ। ওরা মারামারি করলে আমাগো লোকজনরে কইয়া দিছি রামদা লইয়া ওপেন মিছিল করতে। কামাল খানরে শুইদ্ধা কোপাইবে…ফাইজলামি করলে কিন্তু কামাল খান (পৌর মেয়র) কোপ খাইবে। আমি কইয়া দিছি…কেমন?
পরিদর্শক : আচ্ছা স্যার, দেখি।
পংকজ : সিদ্ধান্ত হইছে মেয়র সামনে পড়লে মেয়ররে কোপাইব। যে সামনে পড়বে, তারেই কোপাইব। কেমন?
পরিদর্শক : আচ্ছা স্যার, দেখি স্যার। আমরা আছি স্যার, বাইরে আছি।
পংকজ : ওসি কই? ওসি কই?
পরিদর্শক : ওসি স্যার বরিশাল আছে, স্যার।
পংকজ : যে কোপ খাইছে (পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুল চৌধুরী) ওইডা খারাপ। নেশাখোর, অ্যাডিক্টেড…তাই না? এ নিয়া যেন মাতবরি না করে, বাড়াবাড়ি না করে…আমি পোলাপানরে রেডি হইতে কইছি। তোরা রেডি হ…যা আছে কপালে…যুদ্ধ হইয়া যাইব একটা।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, অডিও ক্লিপের কণ্ঠস্বর এমপি পংকজের। সংসদ সদস্যের এমন নির্দেশনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলের কর্মী নয় শুধু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ যাদের কোপানোর নির্দেশনা তিনি (এমপি পংকজ নাথ) দিয়েছেন, এটি আমাদের জন্য দুঃখজনক। এতে প্রমাণিত হয়েছে, দলের প্রতি তার কোনো দরদ নেই।
এ বিষয়ে সংসদ সদস্য পংকজ নাথ বলেন, আমি রাজনীতি করি। কখন কাকে কী বলি তা ঠিক নেই। এ জন্য বলতে পারব না কল রেকর্ডিংটা আমার কি না! তবে যে অফিসটার বিষয়ে বলেছি, সেটি হয়ে গেছে অপরাধীদের আখড়া। ওখানে নেশাখোর অ্যাডিক্টেট দখলে নিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে সাহস করে কাউকে না কাউকে তো কথা বলতেই হবে।
-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments