উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারীকে অজ্ঞান করে নগদ টাকাসহ সর্বস্ব হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টি। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। অফিস সহকারী চঞ্চল কুমার কোটাল উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও ডায়েরী সূত্রে জানা যায়, উপজেলা জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারী চঞ্চল কুমার কোটাল গত ৩১ অক্টোবর সকাল ১১টায় উজিরপুর অফিস থেকে ধামুরা অগ্রণী ব্যাংকের উদ্দেশ্যে নিজ বেতনের চেক, সেলাই প্রশিক্ষকা মোসাঃ জাহানারা বেগমের বেতনের চেক, সেলাই প্রশিক্ষণাথীদের প্রশিক্ষণ ভাতার চেক নিয়ে ধামুরা ব্যাংকে উপস্থিত হন। বেলা ১২টায় সব মিলিয়ে ১ লক্ষ ৫১ হাজার ৮১২ টাকা উত্তোলন করে উজিরপুরের উদ্দেশ্যে ধামুরা টু বরিশাল লোকাল বাসে রওনা হন। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসে উপস্থিত না হওয়ায় কর্মকর্তারা বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করেন। ইতিমধ্যে ইচলাদী টোল প্লাজা থেকে স্থানীয়রা থানা পুলিশকে একটি লোক অচেতন অবস্থায় পড়ে থাকার বিষয়টি জানান। মডেল থানার এস,আই মাহাবুবুর রহমান অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় তার সাথে ১০ হাজার টাকার একটি জমা রশিদ ছ্ড়াা কোন টাকা পয়সা ও তার ব্যবহৃত মোবাইল ফোনও পাওয়া যায়নি। পরবর্তীতে এ বিষয়টি উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাহানা আখতার শেলি, উপজেলা সংগঠক ফৌজিয়া কাসেম হাসপাতালে গিয়ে তাদের অফিস সহকারী বলে বিষয়টি নিশ্চিত করেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসকে অবহিত করেন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাহানা আখতার শেলি জানান, এ ব্যাপারে ১ নভেম্বর উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments