সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ‘আশা’র উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সাতক্ষীরা আল-বারাকা শপিং সেন্টারের (৩য় তলা) সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একি-ফিসারিজ আশা কেন্দ্রীয় কাঠামোত সবুজ কুমার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রধান প্রশিক্ষক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহিদুর রহমান রেজা, আশার সাতক্ষীরা সদর অঞ্চলের ফরিদুল ইসলাম, সদর ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুস সাত্তার ও মো. আবু সাইদ, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার বি.এন ফরহাদ হোসেন এবং সাতক্ষীরা আশা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. সাইফুল ইসলাম।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলার ৩০ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মৎস্য চাষের আধুনিক পদ্ধতি ও ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments