ডেস্ক রিপোর্ট: দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ শ্রম আইন (ফৌজদারি) মোকদ্দমা নম্বর ১৬৭/২০২৪ অনুযায়ী তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রোকেয়া রহমান এই আদেশ জারি করেন। পৃথক তিনটি মামলায় আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
শ্রম আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি পৃথক মামলায় সমন জারির জন্য দিন ধার্য থাকলেও আসামি আবেদ খান অনুস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দৈনিক জাগরণের তিন সংবাদকর্মী মো. তাজুল ইসলাম, মো. খোকন মিয়া ও মো. মোরসালিন তাদের প্রাপ্য পাওয়া বুঝে পেতে শ্রম আদালতে মামলাগুলো করেন।
শ্রম আদালতে করা মামলার বাদী তাজুল, খোকন ও মোরসালিন বলেন, ‘ঘোষণা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হলেও বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি বুঝিয়ে দেওয়া হয়নি। বারবার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে প্রাপ্য পাওয়া পেতে আদালতের আশ্রয় নেওয়া হয়। আদালতে সব কাগজ-পত্র জমা দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস আমরা ন্যায়বিচার পাব। সঙ্গে আর্থিক প্রাপ্যও বুঝে পাব।’
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে সরকারি বাড়ি দখলের অভিযোগে উচ্চ আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। আবেদ খানের বিরুদ্ধে সাংবাদিকদের পাওনাদি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের আমলে রাজপথে আন্দোলন ও মানববন্ধন হয়েছে। এ ছাড়া একই আদালতে তার বিরুদ্ধে আরও ৫টি মামলা বিচারাধীন রয়েছে। আবেদ খানের বিরুদ্ধে নিজ জেলা সাতক্ষীরায় ভাই-বোন ও স্বজনদের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments