মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় ২০২৪-২০২৫ অর্থবছরে ‘পোগ্রাম ইন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সদর উপজেলা হলরুমে আয়োজিত এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কৃষক অংশ নেন।
পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ চন্দন কুমার মাহপাত্রের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছাস পালের সঞ্চালনায় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার সালাউদ্দিন কায়সার এবং নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন।
এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক, সরকারি কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কংগ্রেসে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের প্রদর্শনী করা হয় এবং অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে নিম গাছের চারা বিতরণ করা হয়।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments