সিংড়া (নাটোর)প্রতিনিধি: নাটোরেরসিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে খোরশেদ আলম ওরফে খসরু নামের এক ব্যাক্তির দুই হাতের চারটি আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার বিকেলে রাতাল শেখপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ সবুজসহ কতিপয় ব্যক্তি হামলা চালালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
এদিকে আহত খোরশেদ আলম ওরফে খসরুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা। সে ওই গ্রামের কৃষক মহির প্রামাণিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০১৭ সালে রাতাল গ্রামে জনৈক ব্যক্তি আব্দুর রশিদ হত্যা মামলার অন্যতম আসামী খোরশেদ আলম ওরফে খসরু। হত্যার পর থেকে সে ঢাকায় বসবাস করে আসছিল। মঙ্গলবার নাটোর কোর্টে ওই মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়িতে আসার পথে রাতাল শেখপাড়া এলাকায় প্রতিপক্ষ সবুজ সহ কয়েকজন ব্যক্তি তার উপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার দুই হাতের চারটি আঙ্গুল কেটে পড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ইটালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে হাতের আঙ্গুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
সব মন্তব্য
No Comments