ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটির সিআরবি, ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ডে চিত্রায়িত হয়েছে নতুন নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’। ভালোবাসা, নীরবতা ও সময়ের নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছে এসএ ফিল্ম, নির্মাতা প্রতিষ্ঠান বিএস৩৬০ প্রোডাকশন হাউজের (ঢাকা) ব্যানারে।
নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহীন বাদশা, সহকারী পরিচালক নাসরীন হীরা। অভিনয়ে রয়েছেন মোশারফ ভূঁইয়া পলাশ, শাহীন বাদশা, পুজা দাশ প্রমুখ। মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, ক্যামেরায় দুলাল বাবু, সহযোগিতায় বীজন নাট্যগোষ্ঠী।
গল্পের কেন্দ্রীয় চরিত্র অরোহি ও সামির— দুইজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা থেকে গেছে অপ্রকাশিত। অরোহি সহজভাবে স্বীকার করেন, “কেউ যখন খুব আপন হয়ে যায়, তখন তার কাছেই সব কথা বলতে ইচ্ছে করে।” কিন্তু সামিরের নীরবতা সেই সম্পর্ককে হারিয়ে ফেলে সময়ের কাছে।
শেষ দৃশ্যে দেখা যায়, অরোহি জীবনের নতুন পথে এগিয়ে গেছেন অন্য কারও সঙ্গে, আর সামির দূর থেকে তার হাসি দেখতে দেখতে উপলব্ধি করেন নিজের ভুল।
নাটকটি ভালোবাসা প্রকাশে মানুষের সংকোচ ও নীরবতার মানসিক দ্বন্দ্বকে ফুটিয়ে তুলেছে সংবেদনশীলভাবে।
নির্মাতা শাহীন বাদশা বলেন, “অনেক সময় ভালোবাসা থাকে, কিন্তু সাহসের অভাবে তা প্রকাশ পায় না। এই নাটকের মাধ্যমে সেই না-বলা কথাগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি।”
দর্শকদের জন্য নাটকটি শিগগিরই মুক্তি পাচ্ছে এসএ ফিল্ম ইউটিউব চ্যানেলে।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments