ডেস্ক রিপোর্ট: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরি বলেছেন বাংলাদেশিদের ভিসা বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত। তিনি বলেন, দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাম্প্রতিক দুবাই ভিসা বন্ধের বিষেয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিন, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর-সহ অন্যরা।
প্রতিমন্ত্রী বলেন, দেশে যেভাবে মেট্রোরল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিদেশেও তারাই বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করেছে। আমি মনে করি, ৭১ এর যুদ্ধাপরাধী জামাত-বিএনপির পেতাত্মারা যেমন কর্মকাণ্ড করেছিল তাদের শাস্তি হয়েছিল। তেমনিভাবে দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।
সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের ব্যাপারে তিনি বলেন, আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত ইউএই’র রাষ্টদূতের সঙ্গেও কথা বলেছি তিনিও কিছু জানায়নি। শ্রমবাজার বন্ধ হয়েছে কি না এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দিব। আমি সবাইকে অনুরোধ করব সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবশেন করার জন্য। দেশের উপকার হবে, মানুষের বিভ্রান্তিও কমবে।
সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের বিষয়টি কি ভিত্তিহীন? সাংবাদিকের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি, চিঠি আসেনি।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments