এস. এম সাব্বির হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) বিশেষ সাধারণ সভায় কেআরইউ'র মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫ টায় কেআরইউ'র নিজস্ব কার্যালয়ে কেআরইউ'র সভাপতি ওবায়দুল কবির সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় কমিটির সকলের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রকিব হাসানকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন করা হয় এবং
আলাউদ্দিন হোসেন ও ধিরাজ রায়কে নির্বাচন কমিশনার নিযুক্ত করে কেআরইউ'র নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিটি আগামী ১৫ দিনের মধ্যে কেআরইউ'র নির্বাচনের প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সাংবাদিক জহুরুল ইসলাম, এ্যাড. আবু বক্কর সিদ্দিক, ইকবল হোসেন, শামসুর রহমান, আলামিন ইসলাম, আতাউর রহমান, সাব্বির হোসেন, শুভ মন্ডল, ফয়সাল হোসেন, মুকুল হোসেন, রিপন আহম্মেদ প্রমুখ৷
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments