রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণমাধ্যম স্বাধীন ও শক্তিশালী হলেই দেশের গণতন্ত্রের ভিত দৃঢ় হয়। সাংবাদিকদের দায়িত্ব হলো নির্ভয়ে সত্য প্রকাশ করা।”
মন্ত্রী আরও বলেন, “যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ভালো কাজ করবে, তার প্রশংসা করতে হবে। আর যারা অনিয়ম-দুর্নীতিতে জড়াবে, তাদের সমালোচনার মুখে আনতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই প্রকৃত সাংবাদিকতা।”
রাজনীতিবিদদের জবাবদিহিতার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “আমরা কেউ সমালোচনার বাইরে নই। জনগণের জন্য কাজ করতে গিয়ে ভুল হতে পারে। সেই ভুল চিহ্নিত করে সঠিক পথ দেখানো গণমাধ্যমের বড় দায়িত্ব।” সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের হয়রানি ও হামলার ঘটনাকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, জেলায় দু’টি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং বাস্তবায়ন কার্যক্রম চলছে। তিনি বলেন, “অবকাঠামোর পাশাপাশি সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলা জরুরি।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “ব্যক্তি নয়, কাজের মূল্যায়ন করুন। জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্ভয়ে লিখুন।”
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, পেশাদার সাংবাদিকতার মাধ্যমে ঠাকুরগাঁও প্রেসক্লাব জনগণের আস্থার প্রতীকে পরিণত হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ার ...
সব মন্তব্য
No Comments