স্টাফ রিপোর্টার: চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোন মূল্য থাকবেনা যদি আপনাদের কোন মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয় তাহলে তাদের সাথে বেইমানি করা হবে।
উপদেষ্টা রোববার বিকালে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে "কেমন আছে গণঅভ্যূত্থানে নারী শহীদ পরিবার" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায় নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল কিন্তু তালিকায় তাদের নাম ছিলনা। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত নারী ও আহত শহীদ নারীদের যদি ভুলে যাই তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কিভাবে আন্দোলনে শহীদ হলো, এখন কী অবস্থায় জীবনযাপন করছেন শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তারা।
দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এসময় আরো বক্তৃতা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিমকোর্টের এটর্নি জেনারেল আরিফ খান।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০জন নারী শহীদের পরিবার।
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ...
সব মন্তব্য
No Comments