ডেস্ক রিপোর্ট: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে। এসব মামলা নিয়ে যাচাই-বাছাই চলছে। রোববার তাকে আদালতে তোলা হবে।
নূর মোহাম্মদ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গ্রেপ্তারের পর তাকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা শফিকুল ইসলাম।
ডিবি জানায়, যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি তার নিজের বলে দাবি করেছেন সাবেক এই সংসদ সদস্য। তবে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোতে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গত দুই বছরে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপিকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। নূর মোহাম্মদ গ্রেপ্তার হওয়া সর্বশেষ সাবেক সংসদ সদস্য।
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
সব মন্তব্য
No Comments