ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারের আমির উদ্দিন (৮৫) নামের যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ২৫০শয্যা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমির উদ্দিন নায়ায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি ২০২০সাল থেকে আদালতে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।
আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া জানান, সকালের কারাগার থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবা মারা গেছেন। খবর পেয়ে আমি এসেছি উনার মরদেহ নিয়ে যেতে। গত বছর করোনার লকডাউনের পর থেকে উনার সাথে আর দেখা হয়নি। প্রতি শুক্রবার তিনি ফোনে বাড়িতে কথা বলতেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, আমির উদ্দিন একটি হত্যা মামলায় যাবজ্জীবন ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত সোমবার রাতে তার বুক ব্যাথা শুরু হলে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে দুইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
সব মন্তব্য
No Comments