সাভার উপজেলা প্রতিনিধি: সাভারের গেন্ডা বাজারে "আমির এন্টারপ্রাইজ" নামের মুরগি ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ৭০ টি মরা মুরগি। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সরকার। অভিযানকালে ওই দোকান থেকে ৭০ টি মরা মুরগি জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যান। তবে মরা মুরগি বিক্রির দায়ে "আমির এন্টারপ্রাইজ"র ম্যানেজার ইয়ামিন হোসেনকে এক মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত । একই সাথে প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জানা যায়,ম্যানেজার ইয়ামিন হোসেন বগুড়া জেলার সোনাতলা থানার সীসারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে।এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে সত্তরটি মরা মুরগি জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও ম্যানেজারকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা কালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন বলে জানা যায়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments