ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক আক্রমন-পাল্টা আক্রমনের ঘটনায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি ও ইসারায়েলির হতাহতের ঘটনা, ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের গাজাকে ধ্বংসস্তুপে পরিনত করার ঘোষনা দিয়ে ইসরায়েলের আকাশ-ভুমি-নৌ তিন দিক দিয়ে নির্বিচার বোমা হামলা চালানো এবং ইসরায়েল কর্তৃক গাজায় খাদ্য, ঔষধ, পানি, বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দিয়ে ২৫ লক্ষ শরনার্থী ফিলিস্তিনিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার ঘটনায় গভীর উদবেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে ফিলিস্তিন-ইসরায়েল মধ্যে আক্রমন-পাল্টা আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত দাবি মানতে ইসরায়েলকে বাধ্য করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানয়েছিন। তারা বলেন, জাতিসংঘের সিদ্ধান্তকে বছরের পর বছর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধবাজ, আগ্রাসী, সম্প্রসারণবাদী, দখলদার, যুদ্ধাপরাধী, গণহত্যাকারী, ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলির নির্লজ্জ সমর্থন প্রদান মানবাধিকার, গণতন্ত্র, শান্তি নিয়ে তাদের দ্বৈতনীতি ও ভন্ডামির বহিঃপ্রকাশ। তারা বলেন, কেবলমাত্র ফিলিস্তিনিদের দখলকৃত ভুমি ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেয়া বা ইসরায়েলের দখল থেকে ফিলিস্তিনিদের ভুমি পুনরুদ্ধারের মধ্য দিয়ে ফিলিস্তিন-ইসরায়েল বিরোধের ন্যায়সঙ্গত সমাধান সম্ভব। তারা বলেন, দলগতভাবে জাসদ বরাবরের মতই ফিলিস্তিনিদের ভুমি থেকে ইসরায়েলিদের সরিয়ে দিয়ে বা বিতাড়িত করে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সকল ধরণের সংগ্রামের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করছে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments