চট্টগ্রাম অফিস: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম বৌদ্ধমনি পাড়া কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম এতথ্য জানিয়েছেন।
গতকাল (১০ এপ্রিল) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহ আলম-এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকেল ৪ টার দিকে সীমান্ত সড়ক দিয়ে ০২টি মোটরসাইকেলে ০৪ জন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১,৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী বিওপিতে নিয়ে আসার পথে আনুমানিক ১০০-১১০ জন সন্ত্রাসী বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। খবর পেয়ে পানছড়ি ব্যাটালিয়ন সদর হতে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস-এর নেতৃত্বে আরও ০২টি টহলদল দ্রুত রওনা হয়। অতিরক্ত বিজিবি সদস্য আসার খবর পেয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ধীরে ধীরে সরে যায়। বিজিবি সদস্যদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার মাধ্যমে সন্ত্রাসী গ্রুপের সদস শনাক্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম বৃদ্ধির চেষ্টা করলেও বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে এসব কার্যক্রম দমন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
কুমিল্লঅ অফিস: কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জা ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রখর তাপদাহ থেকে কোমলমতি শিক্ষার্থীদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। ভায়াডাঙ্গা মডেল একাডেমির শিক্ষার্থীদের জন্য ব ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জ উপজেলায় কৃষি প্রযুক্তিকে গতিশীল করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা ...
রাহাদ সুমন,বরিশাল : বরিশালের বানারীপাড়ায় সোমবার সকালে নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ও একইদিন দুপুরে গৌরনদীতে খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সব মন্তব্য
No Comments