স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, বিএনপি কোনো গুপ্ত সংগঠন নয়; গত ১৭ বছর দলটি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে এবং অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে।
বুধবার (২০ মে) রাজধানীর নয়া পল্টন বিএনপি'র কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের উদ্বোধনী সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
রফিকুল আলম মজনু বলেন, জুলাই সনদ বিএনপিসহ সবার ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে এবং সেই সনদ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি, আন্দোলনের হুমকি কিংবা মিথ্যা তথ্য দিয়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, তা বাস্তবায়নে সবাই সম্মিলিতভাবে কাজ করেছে। ইনশা আল্লাহ, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে রফিকুল আলম মজনুর নেতৃত্বে নয়া পল্টন গুলিস্তান গোলাপ শাহ মাজার এবং শাহবাগে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments