স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল ফিতরের পর রোববার থেকে পরীক্ষা শুরু করার খসড়া সময়সূচি প্রস্তুত করা হয়েছে। একই বছরের ১৫ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা চলবে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার প্রস্তাবিত রুটিন প্রকাশ করেছিল। ওই রুটিন অনুযায়ী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তত্ত্বীয় এবং ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে সময় পেছানোর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে এসএসসি পরীক্ষা মার্চে নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু গণমাধ্যমে জানান, ১৪ মার্চ পরীক্ষা শুরুর বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পূর্ণাঙ্গ সময়সূচি দ্রুতই প্রকাশ করা হবে। নির্ধারিত সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments