রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সময় টেলিভিশনের পরিচয়ে প্রতারণা করায় রেজাউল সরদার নামের এক প্রতারককে ডিবি পুলিশ আটক করেছে।
শুক্রবার দুপুরে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত প্রতারক রেজাউল সরদার উপজেলার চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউয়াল সরদার ও জুলেখা বেগমের ছেলে। এ প্রসঙ্গে
সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু জানায়, রেজাউল সরদার নামের ছেলেটির দুই পা অচল। রেজাউল নিজেকে সময় টেলিভিশনের বরিশাল অফিসের ক্যামেরা জার্নালিস্ট দাবি করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলো। এমনকি সময় টেলিভিশনের নকল টিশার্ট বানিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন সময় প্রতারণা করে আসছিলো। সম্প্রতি তার এসব অপকর্মের বিষয়ে জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।
এসব ভূয়া সাংবাদিক পরিচয়ধারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানোর আহবান জানান তিনি।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর রেজাউলকে আটক করা হয়। তবে সে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে সে আর এসব কাজ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments