স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দেওয়া জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা পরিচালনায় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় রেওয়াজ অনুসরণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের প্রচলিত নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালিত হলে কোনো পক্ষের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে না।
রোববার (২৯ মার্চ) অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা সংসদে আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন। এর আগে স্পিকার তাকে বিধি অনুযায়ী নোটিশ জমা দেওয়ার পরামর্শ দেন এবং সেই অনুযায়ী আলোচনার জন্য সময় নির্ধারণের কথাও জানান। তিনি জোর দিয়ে বলেন, সংসদে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি।
সরকারি দলের চিফ হুইপের বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী আরও উল্লেখ করেন, সংসদের প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব এবং কার্যপ্রণালী বিধির ৭১ নম্বর বিধির আলোচনার পরই এ ধরনের নোটিশ বা প্রস্তাব উত্থাপন করা হয়ে থাকে।
তিনি সকল সংসদ সদস্যকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এর মাধ্যমে সংসদের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
স্টাফ রিপোর্টার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি) জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ সে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
সব মন্তব্য
No Comments