ঢাকা-১৬
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী রাশেদ শাহরিয়ারের শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) নির্বাচনী পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রাটি বিকাল ৪ টায় দুয়ারি পড়া থেকে শুরু হয়ে আবাসিক মোড়, পূরবী, মিরপুর সাড়ে ১১, মিরপুর-১২ প্রদক্ষিণ করে। বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাতের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ফ্রন্ট ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম নান্টু, বাসদ (মার্কসবাদী) দলের নেতা ডা. মুজিবুল হক আরজু, সুস্মিতা রায় সুপ্তি, ঢাকা-১৬ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী রাশেদ শাহরিয়ার, দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড জয়দীপ ভট্টাচার্য প্রমুখ।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) মনোনীত ঢাকা-০৮ আসনের প্রার্থী রাফিকুজ্জামান ফরিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক, ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক জয়মা মুনমুন প্রমুখ।
ডা. মুজিবুল হক আরজু বলেন, “"লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজির বিপরীতে জনগণের অধিকার আদায়ের রাজনীতিকে, মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতিকে শক্তিশালী করতে হবে ।"
কমরেড জয়দীপ ভট্টাচার্য বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে জনগনের গণতান্ত্রিক অধিকার আদায়ের আমরা জনগনকে সংগঠিত করার চেষ্টা করেছি। এই দল শুধু মুখে মুখেই নয়, সত্যি সত্যিই সাধারণ মানুষের পক্ষে রাজনীতি করে। আমাদেরকে ভোট দিলে আপনাদের অধিকার আদায়ের লড়াই শক্তিশালী হবে। স্বাধীনতার পর থেকে বড়লোকদের স্বার্থ রক্ষাকারী দলগুলো পালাক্রমে ক্ষমতায় এসেছে। আপনারা বারবার প্রতারিত হয়েছেন। এবার আপনাদের পক্ষের শক্তিকে চিনে নিন।"
সমাবেশে ঢাকা-১৬ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী রাশেদ শাহরিয়ার তার বক্তব্য বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে গণমুখী রাজনীতির আকাঙ্খা ব্যক্ত হয়েছে। আমাদের দল সেই গণমানুষের পক্ষের রাজনীতি করতে চায়। আমরা কালো টাকা, মিডিয়া ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন চাই, জনগণের সহযোগিতাই আমাদের শক্তি।"
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments