স্টাফ রিপোর্টার: আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। শুক্রবার (২০ মার্চ) ৩০ রমজান পূর্ণ হওয়ায় আজ শনিবার (২১ মার্চ) থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
গত ১৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে শাওয়াল মাসের চাঁদ দেখা নিশ্চিত করা হয়।
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে। এতে রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি ৮টায়, তৃতীয়টি ৯টায়, চতুর্থটি ১০টায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।
এদিকে, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। প্রতি বছরের মতো এবারও এখানে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদ জামাতকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, সংযম ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে নামাজ আদায় করে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
সব মন্তব্য
No Comments