মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ছয় লাখ টাকার গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে মহানগর ডিবি পুলিশ।
নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে একটি প্রাইভেটকার থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সামশুল হক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার ভাজরা গ্রামের মৃত আ. রবের ছেলে। জবানবন্দিতে তিনি জানান, কুমিল্লার মাদক মামলায় পলাতক আসামি মেহেদী হাসান আরিফ নামে আরেক ব্যবসায়ীর কাছে থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে পাচারের জন্য নিয়ে আসেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই সময় একটি সাদা রংয়ের কারের ভেতরে ট্রাভেল ব্যাগে থাকা খাকি রংয়ের তিন পোটলা গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত গারিটিও জব্দ করা হয়েছে।
ওইদিন বিকেলে কর্ণহার থানার সরমংলা গ্রামে গোপন সংবাদ পেয়ে আরেকটি অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন দুলালপাড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ইসতিয়ার উদ্দিন, একই এলাকার ইয়ার উদ্দিনের ছেলে কামাল হোসেনে এবং রাজশাহীর কর্ণহার থানার সরমংলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে পিয়াস।
মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল বলেন, দীর্ঘদিনের নজরদারির পর তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজপাড়া ও কর্ণহার থানায় পৃথকভাবে দুটি মাদক মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments