স্টাফ রিপোটার: সকল সরকারী বেসরকারী দুর্নীতিবাজদের চিহ্নিত, গ্রেফতার, বিচার এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবীতে ৬টি শ্রমিক সংগঠন এবং ২ টি কৃষক সংগঠনের উদ্যেগে আজ ( ০৭ জুন, ২০২৪) বিকাল ৩ টায় জাতীয় প্রেস-ক্লাবের সামনে শ্রমিক-কৃষক প্রতিবাদ বন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন।বক্তব্য রাখেন ৬ টি শ্রমিক সংগঠন এবং ২ টি কৃষক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শ্রমিক এবং কৃষকরা কঠোর পরিশ্রম ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতি ও সম্পদ সৃষ্টি করে। অথচ দুর্নীতিবাজরা সেই সম্পাদ লুন্ঠন করে পাহাড় সমান সম্পদের মালিক হচ্ছে। জনগণের অধিকার একাই ভোগ করছে। উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। এই অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে শ্রমিক এবং কৃষক একসাথে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
বক্তরা বলেন, সকল সরকারী ও বেসরকারী দুর্নীতিবাজদের চিহ্নিত করে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কঠোর আইন প্রয়োগও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলঅ সম্ভব। এই সংগ্রামে শ্রমিক-কৃষক একসাথে একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, সুশাসনপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে সক্ষম হবে।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments