অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ফরিদপুরে জামায়াতের আয়োজনে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দলটির আমির ডা. শফিকুর রহমানের ফরিদপুর আগমন ও জনসভা উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন জেলা জামায়াত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে নেতৃবৃন্দ সাংবাদিকদের সামনে জনসভা উপলক্ষে গৃহীত বিভিন্ন প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর সদর-৩ আসনের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেলে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) বোয়ালমারী স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমীর। একইদিন রাতে ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবুল বাশার, উপজেলা আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা আমির এহসান মাহমুদ রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, আগামীকালের জনসভায় প্রায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভাস্থল রাজেন্দ্র কলেজ মাঠের প্রস্তুতির অধিকাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। তারা আশা প্রকাশ করেন, জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরোও জানানো হয়, ফরিদপুর জেলা ছাড়াও বোয়ালমারী উপজেলায়ও আমিরে জামায়াত জনসভায় বক্তব্য রাখবেন। পাশাপাশি ফরিদপুরকে বিভাগ ঘোষণা, ক্যান্টনমেন্ট স্থাপন, সিটি কর্পোরেশন গঠন, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ একাধিক দাবি আগামীকালের জনসভায় তুলে ধরা হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন দলীয় নেতারা।
জেলা জামায়াত সূত্রে জানা গেছে, নড়াইলের নির্বাচনী জনসভা শেষে জামায়াত আমীর প্রথমে বিকালে ফরিদপুরের বোয়ালমারী জনসভায় অংশ নেবেন। এরপর রাত ৮টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
অনুষ্ঠান সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
সব মন্তব্য
No Comments