ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওমানে অনুশীলন ম্যাচ খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল।জৈব-সুরক্ষা বলয় এবং দুবাইতে ছয় দিনের কোয়ারেন্টাইনের কারনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওমান থেকে আসা ব্যক্তিদের দুবাইতে বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিসিবির সূত্রে জানাগেছে , ওমান ‘এ’ দলের বিপক্ষে অনুশীলন খেলার জন্য ওমানের সাথে আলোচনা করেছিল করছে বাংলাদেশ। কিন্তু কোয়ারেন্টাইনের ইস্যুর কারনে শেষ মুহূর্তে আলোচনা বন্ধ হয়ে যায়।
বিশ্বকাপের আগে ১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি আয়োজিত দু’টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ । এই দু’টি ম্যাচই বিশ্বকাপের আগে বাংলাদেশের অনুশীলন লড়াই হবে।
কিন্তু জৈব-সুরক্ষা পরিবেশে ওমানের মাস্কাটে অনুশীলন ক্যাম্প রয়েছে বাংলাদেশ দলের । বিশ্বকাপের জন্য ৩ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা।
প্রথমে ওমানের উদ্দেশে রওনা হবে টাইগাররা। সেখানে একটি অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত বিশ্বকাপের জন্য দু’টি অনুশীলন ম্যাচ খেলতে দুবাই যাবে মাহমুদুল্লাহ রিয়াদরা।
প্রস্তুতি ম্যাচ শেষে আবারো ওমানে ফিরবে বাংলাদেশ। সেখানে বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউগিনি।
১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বাছাই পর্ব পেরোতে সক্ষম হলে মূল পর্ব বা সুপার টুয়েলভ-এ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয় আসরের মাত্র একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments