মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য টেলিমেডিসিন কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের (আরএমপির) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
রোববার (১৫ মে) দুপুর সাড়ে ৩টায় আরএমপির জনসংযোগ শাখা থেকে প্রতিবেদকে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে সকল ধরনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। অসুস্থ পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গের সদস্যদের বিভিন্ন কারণে ভারতে গিয়ে চিকিৎসা করা সম্ভব হয়ে উঠে না। এই টেলিমেডিসিন সেবার মাধ্যমে পুলিশ সদস্যদের ভারতের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সেই সুযোগ সৃষ্টি হলো। এখন হতে বিভাগীয় পুলিশ হাসপাতাল চিকিৎসেবা নিতে আসা রোগীকে সরাসরি পর্যবেক্ষণ করে চিকিৎসা সেবা প্রদান করবেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা। যা অত্যন্ত আনন্দের।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মজিদ আলী বিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পুনের আদিত্য বিড়লা মেমোরিয়াল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রানা ভট্টাচার্য্য এবং একই প্রতিষ্ঠানের প্রখ্যাত স্ত্রী রোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডক্টর অমিত পাটিল। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেনসহ রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নজরুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, টেলিমেডিসিন কার্যক্রম উদ্বোধনের ফলে আরএমপি-সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল রাজশাহী’র চিকিৎসার আওতাভুক্ত সকল পুলিশ ও নন পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা টেলিমেডিসিন সেবার মাধ্যমে ভারতের পুনের আদিত্য বিড়লা মেমোরিয়াল হাসপাতালে যে কোনো রোগের বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন।
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
সব মন্তব্য
No Comments