নড়াইল প্রতিনিধি: নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির কাজী (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন খান নামে অপর একজন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল চিত্রা সেতুর পূর্ব পাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে লোহাগড়া থেকে মনির কাজীসহ ৩ জন একটি নসিমনযোগে বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরার গরুর হাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গাড়িটি চিত্রা সেতুর পূর্ব প্রান্তে ওঠার সময় সেতুর লোহার স্প্যান বা নিয়ন্ত্রণ বারে মনির কাজীর থুতনিতে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গাড়ি থেকে নিচে ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডা. শামীম আক্তার জানান, "রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় থুতনি ও মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। আহত অপরজন মিলন খানকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।"
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, "চিত্রা সেতুতে ওঠার সময়ে নসিমনটির গতি কিছুটা বেশি ছিল। সেতুর লোহার বারের সাথে ধাক্কা লেগে থুতনিতে ভয়াবহ আঘাত পান মনির কাজী। ঘটনাস্থলেই তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
মোংলা (বাগেরহাট) থেকে মোঃ নূর আলম : উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়াতে এবং পরিবারের পুষ্টি ও বাড়তি আয়ের উৎস তৈরিতে মোংলায় ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের (সি ...
সিলেট অফিস: সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন। আমরা ঘুম থেকে উঠেই অনলাইনে খবর দেখি। কারন খবর ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সাতলার লাল শাপলার বিলে ঘুরতে এসে পানিতে ডুবে মোঃ রাকিবুল নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপ ...
আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর ঝিনাইগাতীতে উদ্ধারকৃত বনের জমি ফের বেদখলের অভিযোগ উঠেছে।এনিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে গত ১৪ জুলাই মধুটিলা ফরেস্ট র ...
সব মন্তব্য
No Comments