কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পায়রা সমুদ্র বন্দরে ভ‚মি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ গৃহহীন ১২৯ পরিবারের পুর্নবাসনের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রেসক্লাব চত্বরে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট ও পায়রা বন্দর নির্মাণ অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ গৃহহীন পরিবারসমূহ এ কর্মসূচীর আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে ক্ষতিগ্রস্থ পরিবারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন উপলোর লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন, সন্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম, লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.তারিকুজ্জামান খান তারেক, সাধারন সম্পাদক মো.ফোরকান প্যাদা, সন্মিলিত নাগরিক জোটের সহ-সভাপতি মো.ইয়াকুব খান, জাসদ (ইনু) কলাপাড়া উপজেলার সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মো.জসিম উদ্দিন, মো.শামিম ও মো.বেল্লাল গাজী প্রমুখ।
বক্তারা অবিলম্বে জমির টাকা পেতে সহজলভ্যতার পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের পুর্নবাসনের দাবী জানান।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments