প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় চাল কেটে মোবাইলের শো-রুমের ১০ লক্ষাধিক টাকার মোবাইল চুরির প্রধান হোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুল হোতা নূর ইসলাম(২৩) কে গ্রেফতার করা হয়। নূর ইসলাম গাইবান্ধা জেলার আব্দুল মান্নানের পুত্র।
৮ জুলাই বিকাল ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) সজিব খান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) আতিকুল হক, সদর সার্কেল মীর আসাদুজ্জামান, ডিআই-১ ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান বলেন, গত ২১ জুন রাতে একটি সংঘবদ্ধ চোরেরা সাতক্ষীরা শহরের মোহাম্মাদিয়া টেলিকম নামক মোবাইল শো রুমের চাল কেটে বিভিন্ন ব্রান্ডের প্রায় ১০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যে মোবাইল চুরি করে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী শোরুমের মালিক থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা তন্ময় মোহন্ত প্রযুক্তি ব্যবহার করে টানা ৭২ ঘণ্টার নিরলস পরিশ্রমের পর চুরির মূল হোতা নূর ইসলাম গ্রেফতার করে। তিনি আরো জানান, তার সাথে আরো ২ জন জড়িত ছিলো তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া শুক্রবার ভোরে আরো একটি শো-রুম থেকে চুরি হওয়া ৩৫লক্ষ টাকার মোবাইল চুরির আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments