শান্তনু দে: ·
পাঁচবছর আগেও ফ্রান্সের সংসদ নির্বাচনের প্রথম রাউন্ডে বামপন্থীদের মিলিত ভোটের হার ছিল ২৫.৪৯ শতাংশ। এবারে ২৫.৬৬ শতাংশ।
এক শতাংশও বাড়েনি!
তবে কেন ফরাসী বামপন্থার উত্থান দেখছে দুনিয়া?
ঠিকই, ভোটের অঙ্কে তেমন কোনও চমক নেই। আবার আছে। সেবারে বামপন্থীরা ছিল দ্বিধাবিভক্ত। এবারে একজোট। আছে জোটের বিকল্প কর্মসূচী।
দু’মাস আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম রাউন্ডে তিন-নম্বরে (২১.৯৫ শতাংশ) ছিলেন বামপন্থী প্রার্থী জ্যা লুক মেলেশোঁ। মাত্র ১.২০ শতাংশ ভোটের জন্য চূড়ান্ত দফায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। কিন্তু হেরেও হারিয়ে যাননি। নিজের দল ‘নয়া উদার ঝোঁকের কাছে মাথা নত করবে না ফ্রান্স’-সহ ফ্রান্সের কমিউনিস্ট পার্টি (পিসিএফ), মধ্যপন্থী সোস্যালিস্ট পার্টি এবং গ্রিন-দের নিয়ে মেলোশোঁ তৈরি করেন নতুন বাম জোট। নিউ ইকোলজিক্যাল অ্যান্ড সোস্যাল পিপলস ইউনিটি (নুপেস)। সোস্যালিস্ট পার্টি আছে বলে ট্রটস্কিবাদীরা জোটে যোগ না দিলেও, জোটের বেশ কয়েকজন প্রার্থীকে সমর্থন দিয়েছে।
একজোট বামপন্থীরা, সঙ্গে বিকল্প কর্মসূচী। আর তাতেই সাফল্য। যা বহু প্রার্থীর জন্য খুলে দিতে পারে সংসদের দরজা। ইপসস-সোরাপের সমীক্ষায় আগামী রবিবার চূড়ান্ত দফার ভোটের শেষে বাম জোট পেতে চলেছে ১৫০-১৯০টি আসন। যা বর্তমান সংসদে বামপন্থীদের মিলিত আসন সংখ্যার (৬০) চেয় তিন-গুণ বেশি।
প্রচারে কী বলেছে বাম জোট? মাসিক ন্যূনতম মজুরি বাড়িয়ে করা হবে ১৫০০ ইউরো। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁর মডেলে চুক্তিতে নিয়োগ নয়। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে ৮,০০,০০০ মানুষের হবে স্থায়ী নিয়োগ। ধনীদের জন্য বসানো হবে সম্পদ কর।
ম্যাক্রঁর দলের সমর্থনের হার ২৫.৭৫ শতাংশ। বাম জোটের চেয়ে মাত্র ০.০৯ শতাংশ বেশি। দলের প্রার্থীরা এমনকি দু’মাস আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম রাউন্ডে ম্যাক্রঁ যে ভোট (২৭.৮৫ শতাংশ) পেয়েছিলেন, তা-ও পাননি। ইপসস-সোরাপের সমীক্ষায় দল পেতে চলেছে ২৫৫-২৯৫টি আসন। তবে সংসদে গরিষ্ঠতা থাকবে না বলেই অনেকের আশঙ্কা।
রাষ্ট্রপতি নির্বাচনে দু’নম্বরে ছিল যে নব্য ফ্যাসিবাদী দল ন্যাশনাল রালি (আরএন), তাদের সমর্থনের হার ১৮.৯ শতাংশ। পেতে পারে ২০-৪৫টি আসন। দক্ষিণপন্থী দ্য রিপাবলিক পেয়েছে ১১.৩ শতাংশ।
সবমিলিয়ে ফ্রান্সে বাম জোটের উত্থান ঝাঁকুনি দিতে পারে ইউরোপে নয়া উদারবাদের ভিতকে।-লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
বিল্লাল বিন কাশেম:একটি দেশের উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি তার মানবসম্পদ। প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো কিংবা প্রযুক্তিগত অগ্রগতি যতই থাকুক না কেন, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন স ...
আফসানা আরেফিন:আমরা এক অদ্ভুত প্যারাডক্স বা আপাত-বিরোধিতার গোলকধাঁধায় দাঁড়িয়ে আছি। পুঁজিবাদী উৎপাদনব্যবস্থা, সোশ্যাল মিডিয়ার কৃত্রিম কিউরেট করা জীবন এবং করপোরেট সংস্কৃতির পারফরম্যান্স রিভিউ সবকিছু মিলে ...
মুক্তার হোসেন নাহিদ:মায়ামির রাতের আকাশে নীল-সাদার সমারোহ। হার্ড রক স্টেডিয়ামে "আর্জেন্টিনা! আর্জেন্টিনা" প্রতিধ্বনি। দুনিয়াজুড়ে পর্দার সামনে কোটি কোটি মানুষের কণ্ঠেও একই আওয়াজ। ফিফা র্যাংকিংয়ে ১ম স্থ ...
স্টাফ রিপোর্টার: মানসিক স্বাস্থ্যসেবায় পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ...
সব মন্তব্য
No Comments